
শম্ভুনাথ সেনঃ
সামনে বিধানসভা নির্বাচন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বোমা উদ্ধারের খবরে মানুষজন ভীত সন্ত্রস্ত। আজ ২৪ ফেব্রুয়ারি মুর্শিদাবাদ সীমান্ত এলাকায় বীরভূমের পাইকর থানার আমডোল গ্রামে তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য ছড়ায়। গ্রামের প্রান্তে আমবাগান সংলগ্ন মাঠের ধারে এদিন সকালে গ্রামের কৃষি শ্রমিকরা প্লাস্টিকের বালতিতে এই বোমা দেখতে পায়। পরে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। পরে বোম স্কোয়াডে খবর দেওয়া হয়। এদিন বিকেলে সেই বোমা গুলি উদ্ধার করে তা নিষ্ক্রিয় করা হয়।

ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম
