
শম্ভুনাথ সেনঃ
ভারতীয় জনতা পার্টির ‘গৃহ সম্পর্ক অভিযান’ চলাকালীন বিজেপি মহিলা কার্যকর্তাদের উপর তৃণমূল জেহাদী দুষ্কৃতীদের ন্যক্কারজনক হামলার তীব্র প্রতিবাদে ২৩ ফেব্রুয়ারি রামপুরহাট থানার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয় বিজেপি জেলা নেতৃত্ব। এদিন এই ঘটনার প্রতিবাদে সন্ধ্যা ৭টা থেকে রাত্রি ১২ টা পর্যন্ত থানা ঘেরাও করে রাখে। এই ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি বীরভূম জেলা সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি, প্রাক্তন জেলা সভাপতি ধ্রুব সাহা সহ বিজেপির দলীয় কর্মী সমর্থকরা। উল্লেখ্য, সামনে বিধানসভা নির্বাচন। সেই উপলক্ষে রামপুরহাট ৩ নং মন্ডলের ৫৪ নম্বর বুথ এলাকায় আয়াস গ্রাম পঞ্চায়েতের দাদপুর, ছিটাসপুর এই সব গ্রামগুলিতে গৃহ সম্পর্ক অভিযানে সামিল হয় বিজেপির মহিলা কার্যকর্তারা। বিজেপির বুথ সভাপতির বাড়িতে চড়াও হয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর করে বলে অভিযোগ। এলাকার তৃণমূল জিহাদী দুষ্কৃতীরা তাদের প্রচারে বাধা দেয়।মহিলাদের উপর আক্রমণ চালায়। তারই প্রতিবাদে এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও কড়া শাস্তির দাবিতে এদিন থানা ঘেরাও করা হয়। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে পাঁচ ঘণ্টা ধরে থানার সামনে বিক্ষোভ চালায় বিজেপির দলীয় কর্মীরা। শেষ পর্যন্ত থানা কর্তৃপক্ষ দোষীদের ধরার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়।

