বীরভূমের বোলপুরে মদ্যপ অবস্থায় বেপরোয়া চালানো বাইকের ধাক্কায় আহত দুই স্কুল ফেরত ছাত্র

শম্ভুনাথ সেনঃ

একটুর জন্য প্রাণে বেঁচে থাকলেও মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুর-গোয়ালপাড়া রাস্তায়। বিকাল ৪টে নাগাদ গোয়ালপাড়া হাইস্কুলের ছুটি হওয়ার পর বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল স্কুল পড়ুয়া ছাত্ররা। ঠিক সেই সময় মদ্যপ অবস্থায় গতিহীন বাইক চালিয়ে ওই রাস্তায় আসছিলেন দুটি বাইকে দুই বন্ধু। তারা নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে দুই স্কুল পড়ুয়া ছাত্র গুরুতর আহত হয়। ঘটনাস্থলে আহত হয়ে রক্তাক্ত হয় একজন বাইক চালক নিরঞ্জন পাল। যদিও নিরঞ্জন পালের আর এক বন্ধু ঘটনাস্থল থেকে উধাও হয়ে চলে যান। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ওই দুই স্কুল পড়ুয়া ছাত্রকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠায় এবং পুলিশ এসে নিরঞ্জন পালকে জনতার হাত থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নিরঞ্জন পাল এবং তার বন্ধুর বাইক দুটি পুলিশ থানায় নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *