
সেখ রিয়াজুদ্দিনঃ
খয়রাশোল থানা এলাকার বেশ কিছু ব্যক্তির মোবাইল হারিয়ে যায়। ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার খয়রাসোল থানার ওসি সৌরভ কুমার চট্টোপাধ্যায় এর নির্দেশ অনুযায়ী পুলিশের অপারেশন প্রাপ্তি কর্মসূচির মাধ্যমে হারিয়ে যাওয়া ১৩ টি মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দেন খয়রাসোল থানার পি এস আই অমূল্য মন্ডল এবং এএসআই রাজমোহন ব্যানার্জি । উল্লেখ্য বিগত একমাস থেকে এক বছরের মধ্যে খয়রাশোল থানা এলাকার ১২জন বাসিন্দার ও পার্শ্ববর্তী ঝাড়খন্ড রাজ্যের ১ জন ব্যক্তির ফোন হারিয়ে যায়। বীরভূম জেলা পুলিশ ও খয়রাশোল থানা পুলিশ আধুনিক প্রযুক্তির মাধ্যমে ১৩টি মোবাইল উদ্ধার করেন।

