বীরভূমের রামপুরহাট এবং শ্রীনিকেতন ডাকঘরে বোমাতঙ্কের ই-মেল

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের রামপুরহাট হেড পোষ্টঅফিস ও বোলপুরের শ্রীনিকেতন পোস্টঅফিসে বোমার হুমকি দিয়ে ই-মেল। এই খবরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। জেলার প্রধান দুটি পোস্টঅফিসে এই খবরের জেরে কাজ বন্ধ করে দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে পুলিশ। ই-মেলে উল্লেখ করা হয়েছে, রামপুরহাট হেড পোস্ট অফিসে ১১টা ৪৬ মিনিটে ডিভিশনাল সুপারিনটেনডেন্ট অফিস থেকে ইমেল আসে। অন্যদিক বোলপুরের শ্রীনিকেতন পোষ্টঅফিসে বেলা সাড়ে বারোটা থেকে দু’টোর মধ্যে “সাই নাইট” জাতীয় কোনো বিস্ফোরক ব্যবহার করে বিস্ফোরণ ঘটানো হতে পারে। এই বার্তার পর থেকেই পোস্ট অফিস চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, শুধু শ্রীনিকেতনই নয়—যে সমস্ত ডাকঘরে পাসপোর্ট ভেরিফিকেশন বা পাসপোর্ট তৈরির কাজ হয়, সেই সকল ডাকঘরেও একই ধরনের হুমকি মেল পাঠানো হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আজ ২৬ ফেব্রুয়ারি ওই পোস্ট অফিসে সমস্ত কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। আতঙ্কের মধ্যে ছিলেন ডাক বিভাগের কর্মীরা সেই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *