নতুন আঙ্গিকে ব্যাঙ্কের দুটি শাখার উদ্বোধন এবং পূর্ণিদেবী মহাবিদ্যালয়ে পানীয় জলের ভেন্ডিং মেশিন প্রদান, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের

সেখ রিয়াজুদ্দিনঃ

ভারতের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। বীরভূম জেলার বোলপুর এলাকায় তাদের দুটি শাখার নবরূপে উদ্বোধন করা হয় বৃহস্পতিবার। পাশাপাশি পূর্ণিদেবী মহাবিদ্যালয়ে পানীয় জলের ভেন্ডিং মেশিন প্রদান করা হয় ব্যাঙ্কের পক্ষ থেকে l উদ্বোধক হিসেবে তিনটি ক্ষেত্রেই উপস্থিত ছিলেন পদ্মশ্রী প্রাপক তৃপ্তি মুখোপাধ্যায়, ব্যাঙ্ক কর্তৃপক্ষ হিসেবে ছিলেন দুর্গাপুর জোনের জেনারাল ও জোনাল ম্যানেজর সঞ্জীব কুমার, বর্ধমান জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার এবং সার্কেল হেড বুদ্ধদেব সাহা।


বোলপুরের ভুবনডাঙ্গায় নবরূপে সজ্জিত ব্যাংকটির ফিতে কেটে এবং ফলকের উন্মোচন করেন পদ্মশ্রী প্রাপক তৃপ্তিদেবী। তিনি তাঁর বক্তব্যে এই ব্যাংকের ভুয়সী প্রসংসা করে বলেন, আজ বোলপুর বাসীর কাছে একটি গর্বের দিন। কেননা এই শাখা থেকে সমস্ত পরিষেবা গ্রাহকরা পাবেন। বর্ধমান জোনের সার্কেল হেড বুদ্ধদেব বাবু বলেন, গ্রাহকদের কথা মাথায় রেখে ব্রাঞ্চের পরিসর বৃদ্ধি করা হয়েছে এবং এর ফলে গ্রাহকরা আরও উন্নত পরিষেবা পাবেন।
অনুরূপ পাঁচশোয়া গ্রামীণ এলাকায় থাকা পিএনবির নবরূপে সজ্জিত শাখার উদ্বোধন করা হয়। সেখানেও নারকেল ফাটিয়ে এবং ফিতে কেটে ফলকের উন্মোচন করেন পদ্মশ্রী প্রাপক তৃপ্তি দেবী। গ্রামীণ এলাকায় এ ধরনের ঝাঁ চকচকে ব্যাংকের পরিষেবা প্রশংসনীয় । উল্লেখ্য, এদিন অনুষ্ঠানের মঞ্চ থেকেই এক মৃত ব্যাঙ্ক গ্রাহকের উত্তরসূরীর হাতে দুই লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় ব্যাংকের পক্ষ থেকে। পরবর্তীতে পূর্ণিদেবী মহাবিদ্যালয়ে পানীয় জলের ভেন্ডিং মেশিন প্রদান করা হয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এর পক্ষথেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *