
সেখ রিয়াজুদ্দিনঃ
সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি উদয় ভানু চিব এর গ্রেফতারের প্রতিবাদে বীরভূম জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার বিক্ষোভ প্রদর্শন করে। দলীয় সূত্রে জানা যায় গত দুই দিন আগে নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে মাথা বিক্রি করে পুরো ভারতবর্ষকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন বলে অভিযোগ তোলে যুব কংগ্রেস। এবং ঘটনার প্রতিবাদ জানিয়ে এ আই সদর দপ্তরের সামনে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। সেখানে বিজেপির মদতে দিল্লি পুলিশ তাকে গ্রেফতার করে। উক্ত ঘটনার প্রতিবাদে বীরভূম জেলা যুব কংগ্রেসের পক্ষে এদিন নলহাটি শহরের রাম মন্দির মোড়ে ইন্দিরা গান্ধীর পাদদেশে অবস্থান বিক্ষোভ করা হয়। সেই সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা এবং টায়ার জ্বালিয়ে তীব্র প্রতিবাদ করা হয়। দলীয় নেতৃত্বের বক্তব্য যে, ভারতবর্ষের যুবকরা যখন ন্যায়ের বিচার চাইতে যাচ্ছে তখন তাদেরকে দেশদ্রোহিতার তকমা লাগানো হচ্ছে। দেশের গণতন্ত্রকে কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে। মোদি সরকার ভারতবর্ষের মানুষের অন্ন, বস্ত্র, অর্থ, শিল্প, চাকরি সব কেড়ে নিয়েছে। বর্তমানে ভারতবর্ষকে বিক্রি করছে দুই গুজরাটি এবং কিনছেও দুই গুজরাটি। ভারতবর্ষকে বিক্রি করার দাতা হল নরেন্দ্র মোদি ও অমিত শাহ এবং গ্রহীতা হলো আদানি ও আম্বানি। তাদের হুঁশিয়ারি যে, এইভাবে ভারতবর্ষে চলতে পারে না। যেদিন কংগ্রেস ক্ষমতায় আসবে সেদিন একটাও বিজেপি নেতা বাইরে চলাচল করতে পারবে না। প্রত্যেককে তিহার সেন্টাল জেলে থাকতে হবে। এদিনের বিক্ষোভ অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীরভূম জেলা যুব কংগ্রেস সভাপতি নাসিরুল শেখ, নলহাটি ব্লক কংগ্রেস সভাপতি শফিউল আলম, জেলা সম্পাদক বদিউজ্জামান, জেলা সম্পাদক জাহির মিয়া, টিপু মিয়া, নলহাটি ব্লকের সাধারণ সম্পাদক কাসেম মাস্টার প্রমুখ নেতৃবৃন্দ।

