চলে গেলেন বীরভূমের নকশাল নেতা শৈলেন মিশ্র

শম্ভুনাথ সেনঃ

চলে গেলেন বীরভূমের এক রাজনৈতিক ব্যক্তিত্ব নকশাল নেতা শৈলেন মিশ্র। তিনি ছিলেন বীরভূমের নকশাল আন্দোলন ও ইতিহাসের অন্যতম প্রবীণ এবং পরিচিত মুখ। ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ বীরভূমের বোলপুর মহকুমা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। নকশাল আন্দোলনের অন্যতম তাত্ত্বিক নেতা বিশ্লেষক এবং লেখক শৈলেন মিশ্র জেলার দীর্ঘ রাজনীতিতে এক পরিচিত নাম। তিনি মূলত সত্তরের দশক থেকে বীরভূমের নকশাল আন্দোলনের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তাঁর রচিত “নকশাল আন্দোলন : মানুষের ভূমিকা” বইটি আজও আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে গণ্য হয়। লেখক হিসেবে তিনি ‘আমার পড়শি’ শীর্ষক লেখাতেও সবিস্তারে তুলে ধরেছেন নিজের অভিজ্ঞতার কথা। তাঁর বিভিন্ন বইতে তিনি নকশাল আন্দোলনের মানুষের ভূমিকা এবং এর আর্থ-সামাজিক দিক নিয়ে আলোকপাত করেন। ২০২২ সালেও বীরভূমের বোলপুর এবং সংলগ্ন এলাকায় আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে নকশাল আন্দোলনের তাত্ত্বিক বক্তা হিসেবে উপস্থিত থাকতে দেখা গেছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই জেলার রাজনৈতিক মহলে নামে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *