মোবাইলে গেম খেলারত অবস্থায় বাইকের ধাক্কায় মৃত্যু

সেখ রিয়াজুদ্দিনঃ

মোবাইলের নেশায় বর্তমান প্রজন্ম আসক্ত। সমস্ত কিছু একদিকে মোবাইল একদিকে। সেরূপ রাস্তার পাশে মোবাইলে গেম খেলছিল এক যুবক, ছুটন্ত বাইকের সাজোরে ধাক্কা খেয়ে প্রাণ গেল এক যুবকের। ঘটনাটি শনিবার রাত্রে রাজনগর থানার অন্তর্গত বান্দি গ্রামের ঘটনা। জানা যায় যে রাস্তার ধারে ওই গ্রামেরই এক যুবক মোবাইলে গেম খেলছিল সে সময়ই রাজনগর দিক থেকে লোকপুরের অভিমুখে যাওয়া একটি মোটর বাইক ওই যুবককে সজোরে ধাক্কা মারে। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন এবং সঙ্গে সঙ্গে রাজনগর থানার পুলিশের সহযোগিতায় রাজনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ওই যুবককে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে বাইক আরোহীও ঘটনায় জখম হয়। তাকেও রাজনগর থেকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। মৃত ব্যক্তির নাম রাজা ডোম, বয়স ২১। রবিবার রাজা ডোমের দেহ ময়নাতদন্ত করানো হয় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। একটি তরতাজা যুবকের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *