ঝুলন্ত মৃতদেহ উদ্ধার রাজনগর এলাকায়

সেখ রিয়াজুদ্দিনঃ

রাজনগর থানার গাংমুড়ি গ্রামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায় গাংমুড়ি গ্রামের শোভন বাগ্দীকে বাড়ির মধ্যে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় শনিবার বিকেলে। মৃতের দাদা সুকুমার বাগদি জানায় শনিবার প্রায় বিকেল নাগাদ মৃতের স্ত্রী স্নান করতে গিয়ে বাইরে গেছিল। স্নান সেরে ফিরে এসে বাড়ির মধ্যেই তার স্বামীকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে রাজনগর থানার পুলিশকে খবর দেওয়া হলে সেখান থেকে দেহ উদ্ধার করে রাজনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। রাজনগর থানার পুলিশ শোভন বাগদির দেহ সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠাই ময়নাতদন্তের জন্য। রবিবার ময়নাতদন্ত সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *