ক্রিকেট প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান খয়রাশোলে

সেখ রিয়াজুদ্দিনঃ

গত ২৫ ফেব্রুয়ারী খয়রাশোল থানার কেন্দ্রগড়িয়া পঞ্চায়েতের ভীমগড় স্পোর্টস লাভার্স এর পরিচালনায় স্থানীয় পঞ্চায়েত এলাকার ৮টি ক্রিকেট দলকে নিয়ে প্রথম গ্রুপের প্রতিযোগিতা শুরু হয়েছিল। ২৬ ফেব্রুয়ারী প্রথম গ্রুপের চূড়ান্ত পর্যায়ের খেলায় ভীমগড় স্পোর্টস লাভার্স ক্রিকেট দল জামরান্দ ক্রিকেট দলকে হারিয়ে বিজয়ী বিজয়ী হয়। অনুরূপ বহিরাগত ৮টি ক্রিকেট দলকে নিয়ে শুরু হয় দ্বিতীয় গ্রুপের নক আউট ক্রিকেট প্রতিযোগিতা। শনিবার টানটান উত্তেজনার মধ্যে চূড়ান্ত পর্যায়ের ক্রিকেট প্রতিযোগিতায় পশ্চিম বর্ধমান জেলার শোনপুর বাপ্পা একাদশ ক্রিকেট দল ঝাঁঝড়া একাদশ ক্রিকেট দলকে হারিয়ে বিজয়ী হয়। দ্বিতীয় গ্রুপের চূড়ান্ত পর্যায়ের খেলা পরবর্তীতে একমঞ্চে পৃথক পৃথক ভাবে দুটি গ্রুপের বিজয়ী ও বিজিত ক্রিকেট দলকে সুদৃশ্য ট্রফি পুরস্কৃত করা হয়। পাশাপাশি বহিরাগত শোনপুর বাপ্পা একাদশ বিজয়ী ক্রিকেট দলকে সাত হাজার টাকা ও বিজিত ঝাঁঝড়া একাদশ ক্রিকেট দলকে পাঁচ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়াও দুটি গ্রুপের ম্যান অফ দি ম্যাচ,ম্যান অফ দি সিরিজ, বেষ্ট প্লেয়ার, বেষ্ট ফিল্ডার, বেষ্ট বোলার সহ ফাইনালে বা চূড়ান্ত পর্যায়ের খেলায় চারটি ক্রিকেট দলের খেলোয়াড়দেরও পুরস্কৃত করা হয়। চূড়ান্ত পর্যায়ের ক্রিকেট প্রতিযোগিতার মাঠে ক্রিকেটপ্রেমী দর্শকদের উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। উপস্থিত বিশিষ্টজনেরা খেলার মাঠের মঞ্চ থেকে যুবক যুবতীদের উদ্দেশ্যে বার্তা দেন আগামীতে তোমরাই দেশের ভবিষ্যতের কান্ডারী। তোমরা মোবাইল ছেড়ে খেলাধুলা বা শরীরচর্চায় মন দাও, মাঠে এসো, শরীরচর্চা কর। খেলাধুলা বা শরীরচর্চায় নীরোগ শরীর গঠন হয়, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, মনমানসিকতা স্থির থাকে, একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন শিক্ষক শ্যামল কুমার গায়েন, সমাজসেবী শরাফত খান, কৈলাশ বাউরী, গনেশ আচার্য্য সহ ভীমগড় স্পোর্টস লাভার্স এর সমস্ত সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *