বীরভূমের নানুর এলাকায় গতরাতে সিধু-কানুর মর্মর মূর্তি ভেঙে দেওয়ায় পথ অবরোধ

শম্ভুনাথ সেনঃ

এ এক ঘৃণ্য রুচিবোধের পরিচয়। রাতের অন্ধকারে ভেঙ্গে দিল সাঁওতাল বিদ্রোহের অবিসংবাদিত নেতা তথা আদিবাসী সমাজের স্বাধীনতা সংগ্রামী সিধু-কানুর মর্মর মূর্তি। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে বীরভূমের নানুর থানার মোহনপুর গ্রামে। গতকাল গভীর রাতে আদিবাসী সমাজের গর্ব ও ঐতিহাসিক নেতা সিধু কানু মুর্মু-র মূর্তি কে বা কারা ভেঙে দিয়ে চলে যায়। আজ ১ মার্চ সকালে বিষয়টি জানাজানি হতেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। ঘটনার প্রতিবাদে মোহনপুরে আদিবাসী সম্প্রদায় বোলপুর–নানুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন। অবরোধের ফলে সকাল থেকেই ওই রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। বিক্ষোভকারীদের দাবি, মূর্তি ভাঙার সঙ্গে যুক্ত মূল অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। যতক্ষণ না দোষীদের গ্রেপ্তার করা হচ্ছে, ততক্ষণ এই আন্দোলন চলবে বলে তারা জানিয়েছেন। ঘটনাস্থলে নানুর থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ঘটনার তদন্ত শুরু করেছ পুলিশ। দোষীদের দ্রুত চিহ্নিত করার আশ্বাস দিয়েছেন আদিবাসী সমাজের মানুষজনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *