
শম্ভুনাথ সেনঃ
এসআইআর এর পর প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। সেই তালিকায় ‘বিবেচনাধীন’ (Adjudication) অবস্থায় থাকা বহু প্রকৃত ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন এসইউসিআই (SUCI – Communist) রাজনৈতিক দল। প্রকৃত ভোটারদের চূড়ান্ত তালিকায় নাম থাকার দাবিতে বীরভূমের রামপুরহাটে এসডিও (SDO) অফিসের সামনে আজ তারা তীব্র বিক্ষোভ কর্মসূচি পালন করে। অবিলম্বে সমস্ত বৈধ নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে স্লোগান দেওয়া হয়। স্থায়ী বাসিন্দা এবং নিয়মিত ভোটদাতাদের নাম ভোটার তালিকায় নিশ্চিত করার দাবিতে সেই সঙ্গে বীরভূমের লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাতিলের প্রতিবাদে তাদের এই কর্মসূচি বলে দলের পক্ষ থেকে জানানো হয়। বৈধ ভোটারদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় রাখার দাবিতে আজ ২ ফেব্রুয়ারি বীরভূমের রামপুরহাট শহর জুড়ে মিছিল ও মহকুমা শাসক দপ্তরের সামনে এসইউসিআই (SUCI) কমিউনিস্ট দলের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত হয়। নেতৃত্বে ছিলেন জেলা কমিটির সদস্য সুবর্ণ মাল, গোলাম মুজতোবা, যুব সংগঠনের নেতা সেলিম আক্তার, ছাত্রনেতা কাঞ্চন রবিদাস, মহিলা নেত্রী শামীমা পারভীন ও রামপুরহাট লোকাল কমিটির ইনচার্জ ফরিদা ইয়াসমিন, দিলীপ ধীবর প্রমুখ।

