
সেখ রিয়াজুদ্দিনঃ
এস আই আর নিয়ে দীর্ঘদিন ধরে চলছে টানাপোড়েন। প্রতিবাদে পথে নামে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল। সমস্ত কিছু অগ্রাহ্য করে নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক শুরু হয় এস আই আর এর প্রক্রিয়া। ব্লক ভিত্তিক শুনানি শিবিরে প্রমাণপত্র সহ হাজিরা দেওয়া হয় নোটিশ পাওয়া ব্যক্তি বা তাদের পরিবারের সদস্যরা। তারপরে ও মেলেনি স্বস্তি। ২৮ ফেব্রুয়ারি খসড়া তালিকা প্রকাশ হতেই দেখা যায় অনেকের নামের পাশে স্ট্যাম্প যাহা বিচারাধীন বলে জানা যায়। এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে ২ মার্চ সোমবার সিপিআইএম এর পক্ষ থেকে মল্লারপুরে বিক্ষোভ মিছিল ও ময়ূরেশ্বর-১ বিডিওকে স্মারকলিপি প্রদান করা হয়। এদিনের বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপিতে দাবি তোলেন যে প্রকৃত ভোটারদের একজনেরও নাম বাদ দেওয়া চলবে না। অকারণে বারবার নথিপত্র তথ্য যাচাই এর নামে মানুষকে বিব্রত না করা। নির্বাচন কমিশনের আধিকারিক বাড়ি বাড়ি ঘুরে তথ্য যাচাই করুন। বিক্ষোভকারীদের বক্তব্য সাধারণ মানুষ যাতে বেশি হয়রানির স্বীকার না হন এজন্য বিডিও বলেন তাদের দিক থেকে সমস্ত রকম সহযোগিতা করা হবে। স্মারকলিপি প্রদান প্রতিনিধি দলে ছিলেন অরূপ বাগ, তমাল চন্দ্র দে, শ্রীমন্ত মুখার্জ্জী, গোলাম নিজামুদ্দিন, শৈলেন দাঁ, শিবদাস লেট প্রমুখ নেতৃবৃন্দ।

