কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন ইলামবাজারে

সেখ রিয়াজুদ্দিনঃ

২০২৬ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। তবুও নির্বাচনকে পাখির চোখ করে সমস্ত রাজনৈতিক দল মাঠে ময়দানে অবতীর্ণ। নিজ নিজ দলীয় রণকৌশল ঠিক করে কর্মসূচি মোতাবেক ঘর গোছাতে এবং জনসংযোগ বৃদ্ধির লক্ষ্যে প্রতিদিন চলছে সভা, মিটিং, মিছিল ইত্যাদি। সেরূপ কর্মসূচির অঙ্গ হিসেবে বোলপুর বিধানসভার অন্তর্গত ইলামবাজারে জাতীয় কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বুধবার ৷ এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের বীরভূম জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল নঈম, ইলামবাজার ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট সৈয়দ দিস্তার আলী, ব্লক ওয়ার্কিং প্রেসিডেন্ট সেখ নাজিমুদ্দিন, বোলপুর টাউন কংগ্রেস প্রেসিডেন্ট অজয় ঘোষ, দলের জেলা কমিটির সদস্য কেতাব উদ্দিন মন্ডল প্রমুখ নেতৃবৃন্দ ৷ বক্তব্য রাখতে গিয়ে সৈয়দ দিস্তার আলি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কাঁধে কাঁধ রেখে একত্রে কাজ করা৷ আব্দুল নঈম বলেন, গ্রামে গ্রামে মানুষের জন্য সেবামূলক কাজ করতে হবে৷ দলের সকল স্তরের কর্মীদের এগিয়ে এসে সেবার কাজে মনযোগ দেওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *