হাসপাতালের উন্নতির দাবিতে স্থানীয় জনগণের ব্যানারে মিছিল বীরভূম জেলার তাঁতিপাড়া গ্রামে

সেখ রিয়াজুদ্দিনঃ

বীরভূম জেলার রাজনগর ব্লকের তাঁতিপাড়া গ্রামে রয়েছে একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। একদা এখানে আউটডোর ইনডোর চালু থাকার সুবাদে এলাকাবাসী স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সমস্ত রকম সুযোগ সুবিধা পেয়েছেন। কিন্তু সম্প্রতি কয়েক বছর ধরে ইনডোর পরিষেবা বন্ধ হয়ে যায়। পাশাপাশি অন্যান্য চিকিৎসা পরিষেবা থেকেও বঞ্চিত। পাশাপাশি স্বাস্থ্য কর্মীদের কোয়ার্টারের ভগ্নদশা সহ স্বাস্থ্যকেন্দ্রটি নিজেই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আছে বলে স্থানীয় জনগণের অভিযোগ। সেই প্রেক্ষিতে তথা তাঁতিপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো সহ উন্নত ও সমস্ত চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে ভোটের আগে অরাজনৈতিক ভাবে জনসাধারণের ব্যানারে যুব সম্প্রদায় সোচ্চার হয়ে ওঠে এবং একটি মিছিল সংগঠিত করে। প্রতিবাদ মিছিলটি বীরভূমের চন্দ্রপুর থানার তাঁতিপাড়া গ্রামে পরিক্রমা শেষে হাটতলা প্রাঙ্গণে পথসভায় আজকের মিছিলের উদ্দেশ্যে সহ স্থানীয় হাসপাতালের অতীত ও বর্তমান বাস্তবতার চিত্র তুলে ধরেন এবং হাসপাতালের উন্নতির দাবিতে সোচ্চার হয়ে ওঠে। দাবি সমূহের মধ্যে ছিল তাঁতিপাড়া হাসপাতালের উন্নতিকরণ করা। তাঁতিপাড়া হাসপাতালকে গ্রামীণ হাসপাতালে রূপান্তর করা এবং ২৪ ঘন্টা ডাক্তার ও নার্স দিয়ে যাবতীয় পরিষেবা প্রদানের ব্যবস্থা। যুব সম্প্রদায়ের উদ্যোগে ভোটের আগে এধরনের অরাজনৈতিক মিছিল উন্নয়ন ও পরিষেবার স্বার্থে কিছুটা হলেও শাসকদলের চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে বলে রাজনৈতিক মহলের একাংশের ধারণা। উল্লেখ্য, তাঁতিপাড়া স্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভর তাঁতিপাড়া সহ পার্শ্ববর্তী প্রায় ৫০ টি গ্রামের মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *