টেম্পোর ধাক্কায় প্রাণ গেল শিশুর, রণক্ষেত্র বীর চৌহাট্টা-সাঁইথিয়া সড়ক

শম্ভুনাথ সেনঃ

আজ ২০ মার্চ এক মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকল বীরভূমের লাভপুর থানার ধনডাঙা গ্রাম। এদিন শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ মায়ের হাত ধরে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি টেম্পো পিষে দেয় সাত বছরের এক শিশুকন্যাকে। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই অকাল মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে, যা মুহূর্তেই রূপ নেয় তীব্র গণবিক্ষোভে। ঘাতক গাড়িটিকে আটকে রেখে টায়ার জ্বালিয়ে ও রাস্তায় গাছের গুঁড়ি ফেলে চলে পথ অবরোধ। বিক্ষুব্ধ জনতা ঘাতক চালকের গ্রেপ্তারের দাবিতে সরব হন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় লাভপুর থানার পুলিশ বাহিনী। চালক এখোনো পলাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *