আগামী পয়লা এপ্রিল নানুরে মুখ্যমন্ত্রীর হাইভোল্টেজ সভা: বীরভূমে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে

শম্ভুনাথ সেনঃ

বিধানসভা নির্বাচনের লড়াইয়ে দলের প্রার্থীদের সমর্থনে ফের বীরভূমে আসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১লা এপ্রিল নানুর ব্লকের পাপুড়ি আল আমিন মিশনের মাঠে তাঁর বিশাল জনসভা অনুষ্ঠিত হতে চলেছে। উল্লেখ্য, গত ২৬ মার্চ খয়রাশোলে প্রথম নির্বাচনী সভার পর, জেলায় এটিই হবে মুখ্যমন্ত্রীর দ্বিতীয় জনসভা।
নেত্রীর এই সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই নানুরে সাজ সাজ রব। শুক্রবার সভাস্থল পরিদর্শনে যান বীরভূম জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। তাঁদের সঙ্গে ছিলেন নানুর বিধানসভার তৃণমূল প্রার্থী বিধান মাঝি এবং যুব সভাপতি হুমায়ুন শেখ (ফিলিপ) সহ দলীয় নেতৃত্ব। নিরাপত্তার খুঁটিনাটির পাশাপাশি জনসভার পরিকাঠামো খতিয়ে দেখেন তাঁরা। তীব্র গরমের কথা মাথায় রেখে সভাস্থলে পানীয় জলের সুব্যবস্থার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সমর্থকদের জন্য পর্যাপ্ত ছায়া ও বসার জায়গার আয়োজনে কোনও খামতি রাখতে চাইছে না প্রশাসন ও স্থানীয় নেতৃত্ব। বীরভূমের রাজনৈতিক লড়াইয়ে নানুরের এই সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *