পুরনো স্মৃতি বনাম নতুন প্রার্থী: বীরভূমের সিউড়ির নির্বাচনী প্রচারে চিনপাই এলাকায় নজরকাড়া কোলাজ

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের দুবরাজপুর ব্লকের চিনপাই গ্রাম পঞ্চায়েতের সগর, এলেমা ও বাঁধেরশোল গ্রামে আজ ৩১ মার্চ এক ভিন্ন মেজাজে ধরা দিলেন সিউড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়। নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তবে সেই ভিড়ের মধ্যেই ক্যামেরাবন্দি হলো এক আবেগঘন ও তাৎপর্যপূর্ণ দৃশ্য। পদযাত্রায় বর্তমান প্রার্থী উজ্জ্বলের পাশাপাশি কর্মীদের হাতে সগৌরবে শোভা পেল প্রাক্তন বিধায়ক বিকাশ রায় চৌধুরীর বিশালাকার কাট-আউট। এবার দলীয় টিকিট না পেলেও, এলাকার মানুষের মনে যে বিকাশবাবুর প্রভাব আজও অমলিন, এই ছবি যেন তারই প্রমাণ দিল। নতুন মুখকে বরণ করে নেওয়ার পাশাপাশি পুরোনো অভিভাবকের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন— সব মিলিয়ে সিউড়ির রাজনৈতিক আঙিনায় এই সংহতির চিত্রটি এখন চর্চার কেন্দ্রবিন্দুতে।

ছবি ও ভিডিওঃ নিতাই চক্রবর্তী, চিনপাই, বীরভূম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *