
শম্ভুনাথ সেনঃ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পারদ চড়ল বীরভূমে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ ৪ এপ্রিল বীরভূম জেলার ১১টি বিধানসভা কেন্দ্রেই বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে মনোনয়নপত্র জমা দিলেন জাতীয় কংগ্রেস প্রার্থীরা। কে.সি. বেণুগোপাল স্বাক্ষরিত তালিকায় অভিজ্ঞ ও নতুন মুখের ভারসাম্য বজায় রেখে গত ২৯ মার্চ প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছিল। আজ প্রার্থীরা সশরীরে ময়দানে নামতেই রাজনৈতিক উত্তাপ কয়েক গুণ বেড়ে গেল।
সিউড়ি মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দেন সঞ্জয় অধিকারী (সিউড়ি), অর্চনা অঙ্কুর (সাঁইথিয়া), সঞ্জয় বেপারী (দুবরাজপুর) এবং সৈয়দ কাসাফাদ্দোজা (ময়ূরেশ্বর)। বোলপুর মহকুমায় লড়াইয়ের ডাক দিলেন রথীন সেন (বোলপুর), রত্না সেন (লাভপুর) এবং অভয় দাস (নানুর)। অন্যদিকে, রামপুরহাটে মনোনয়ন জমা দেন বিবেকানন্দ সাউ (রামপুরহাট), প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদ (হাসন), ডাক্তার আব্দুল করিম (নলহাটি) ও সঞ্জীবুর রহমান (মুরারই)। তৃণমূল ও বিজেপির দ্বিমুখী লড়াইয়ের মাঝে কংগ্রেসের এই সুসংবদ্ধ উপস্থিতি লাল মাটির জেলায় এক আলাদা লড়াইয়ের স্পষ্ট ইঙ্গিত।
