সামনের নির্বাচনে ভোটদানে গ্রামের ৬৫ জন বঞ্চিত হচ্ছে, এর প্রেক্ষিতে গ্রামবাসীদের উদ্যোগে ভোট বয়কটের সিদ্ধান্ত বীরভূমের খয়রাডিহি গ্রামে

সেখ রিয়াজুদ্দিনঃ

নতুন ভোটার ও পুরাতন ভোটারদের উৎসাহ প্রদান তথা গনতন্ত্র উৎসবে যোগদান পাশাপাশি নিজের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভালোবেসে ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে মিছিল সহযোগে। অন্যদিকে এস আই আর এর কোপে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের নিয়ে আত্মীয় স্বজন সহ গ্রামবাসীদের মধ্যে দুশ্চিন্তা। ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন গ্রামের মধ্যে চলছে মিটিং মিছিল এমনকি ভোট বয়কটের হুঁশিয়ারি। তাও আবার সমস্ত রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার যখন তুঙ্গে। এমনকি গ্রামের মধ্যে সমস্ত রাজনৈতিক দলের প্রচার কর্মসূচি থেকে পতাকা ফেস্টুন মিছিল মিটিং পর্যন্ত বন্ধের আহ্বান জানানো হয়েছে। সেরূপ ঘটনার চিত্র ফুটে ওঠে শনিবার রাজনগর ব্লকের খয়রাডিহি গ্রামে। জানা যায় যে, এই গ্রামের বৈধ ভোটার তালিকা থেকে ৬৫ জনের নাম বাদ যাওয়ার প্রেক্ষিতে গ্রামবাসীরা মিটিং করে সিদ্ধান্ত নেয় যে আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে গ্রামবাসীদের মধ্যে কেউ ভোটে অংশগ্রহণ করবে না, ভোট দেবেন না। এমনকি রাজনৈতিক দলের কোন প্রার্থীকেও গ্রামের মধ্যে প্রচার করতে দেবেন না। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়াল লেখন গুলিও মুছে দেবেন শান্তিপূর্ণভাবে। এমনই ভোট বয়কটের দাবি জানিয়েছেন বীরভূমের সিউড়ি বিধানসভার চন্দ্রপুর থানার অন্তর্গত খয়রাডিহি গ্রামের বাসিন্দারা। উল্লেখ্য এই গ্রামের বাসিন্দা তথা স্থানীয় তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত প্রধান তিনিও গ্রামবাসীদের পক্ষে সহমত পোষণ করেন বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *