প্রখর রৌদ্র মাথায় নিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সহ দলীয় নেতা কর্মীদের নিয়ে জনসংযোগ বড়রা অঞ্চলে

সেখ রিয়াজুদ্দিনঃ

২০২৬ বিধানসভা রাজ্যে এবার দুদফায় ভোট গ্রহণ করা হবে। যার মধ্যে প্রথম দফার ভোট আগামী ২৩ এপ্রিল রাজ্যের অন্যান্য কয়েকটি জেলার ন্যায় বীরভূম জেলায়ও অনুষ্ঠিত হবে। সেই মোতাবেক শুরু হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। গত বৃহস্পতিবার দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেশ চন্দ্র বাউরি সিউড়ি মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারপরেই জনসংযোগ যাত্রা শুরু করেন জোর কদমে। অনুরূপ শনিবার খয়রাসোল ব্লকের বড়রা অঞ্চলের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে জনসংযোগ যাত্রা কর্মসূচি পালন করতে দেখা যায়। ভোটের দিন যত ঘনিয়ে আসছে রাজনৈতিক পারদের পাশাপাশি প্রখর রৌদ্রের তাপমাত্রাও পাল্লা দিয়ে বেড়ে চলেছে। এরূপ পরিস্থিতিকে উপেক্ষা করেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলীয় কর্মীদের নিয়ে বাদ্যযন্ত্র সহকারে গ্রামে গ্রামে প্রার্থীকে সঙ্গে নিয়ে জনসংযোগের কাজ সারছেন। বাড়ির দরজায় দরজায় মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি দলীয় প্রার্থীকে সঙ্গে নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরার সময় মহিলাদের উপস্থিতি ছিল আশাব্যঞ্জক। দলীয় প্রার্থীর সঙ্গে বড়রা অঞ্চল এলাকায় জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির তিন সদস্য কাঞ্চন দে, শ্যামল কুমার গায়েন ও উজ্জ্বল হক কাদেরী এবং বড়রা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সেখ জয়নাল। এছাড়াও ছিলেন জেলা পরিষদের সদস্যা কামেলা বিবি এবং ব্লক মহিলা তৃণমূল সভানেত্রী প্রান্তিকা চ্যাটার্জি,কেনিজ রাসেদ সহ অঞ্চলের অন্যান্য নেতৃবৃন্দ। আজকের জনসংযোগ যাত্রা সম্পর্কে দলীয় প্রার্থীর জেতার ব্যাপারে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত বিবরণ দেন ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য কাঞ্চন দে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *