বীরভূমের দীঘলগ্রামে হুমায়ুন কবীরের হুঙ্কার: অনুব্রতকে ‘ছাগল’ বানানোর হুঁশিয়ারি

শম্ভুনাথ সেনঃ

আসন্ন বিধানসভা নির্বাচনী জনসভায় বীরভূমের রাজনৈতিক পারদ চড়ালেন আমজনতা উন্নয়ন পার্টির কর্ণধার হুমায়ুন কবীর। গতকাল ১০ এপ্রিল রামপুরহাট বিধানসভার দীঘলগ্রামে এক জনসভা থেকে তৃণমূল কংগ্রেস ও অনুব্রত মণ্ডলকে তীব্র আক্রমণ করেন তিনি। অনুব্রতকে উদ্দেশ্য করে তাঁর বিতর্কিত মন্তব্য—“৪ঠা মে-র পর ওকে ছাগল বানিয়ে ছাড়ব”—ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে। এদিন সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়প্রমাণ অভিযোগ তুলে হুমায়ুন বলেন, মানুষ আর সরকারি ‘ভাতা’ নয়, বরং ‘অধিকার’ চায়। জনসভায় উপস্থিত সাধারণ মানুষের কণ্ঠেও শোনা যায় বঞ্চনার সুর। এলাকার পরিকাঠামো ও উন্নয়নের বেহাল দশা নিয়ে সরব হন তাঁরা। পাশাপাশি, দলের প্রার্থী আনাস আহমেদ স্থানীয় বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে অভিযোগ করেন, দীর্ঘ প্রতীক্ষিত পুরাতনগ্রাম ব্রিজ নির্মাণের কাজে কোনো অগ্রগতি হয়নি। ভোটের সময় প্রতিশ্রুতি দিলেও বিধায়কের দেখা মেলে না বলে দাবি গ্রামবাসীদের। সব মিলিয়ে, দীঘলগ্রামের এই সভা থেকে তৃণমূলের গড়ে বড়সড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিল আমজনতা উন্নয়ন পার্টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *