প্রানী বন্ধু, প্রানী মিত্রাদের সক্রিয় ভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান, শতাব্দী রায় দলীয় পতাকা তুলে দেন

সেখ রিয়াজুদ্দিনঃ

২০২৬ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে ততই রাজনৈতিক মাটি শক্ত করতে চলছে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভোটারদের কাছে টেনে আনা তথা যোগদান করানোর পর্ব। সেরূপ ১১ এপ্রিল শনিবার খয়রাশোল ব্লক তৃণমুল কংগ্রেসের দলীয় কার্যালয়ে স্থানীয় ব্লক এলাকার ৩৯ প্রানী বন্ধু, প্রানী মিত্রা, এআই কর্মী, প্রানী সেবী ও মৈত্রী সহ ৩৯ জন অস্থায়ী কর্মী সক্রিয় ভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। প্রানী স্বাস্থ্য কর্মীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়। এছাড়াও ছিলেন খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য শ্যামল কুমার গায়েন, উজ্জ্বল হক কাদেরী, মৃণাল কান্তি ঘোষ এবং ব্লক মহিলা নেত্রী প্রান্তিকা চ্যাটার্জি, খয়রাসোল অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সপ্তম গোপ প্রমুখ নেতৃবৃন্দ। যোগদানকারীদের মধ্যে তথা ইউনিয়নের পক্ষে এক সাক্ষাৎকারে প্রাণীসম্পদ বিভাগের ইন্সেন্টিভ ইউনিয়ন এর ব্লক সভাপতি শেখ নাজিমুদ্দিন সহ সংগঠনের উপদেষ্টা শেখ মজিবুর রহমান, মহ রবিউল, পূর্ণিমা দত্ত, অম্বিকা ঘোষ, সিদ্ধার্থ ব্যানার্জী, শেখ রবিউল, আমানত হোসেন, প্রণব মন্ডল, দিব্যেন্দু মন্ডল, বংশী সেন, কাকলি মন্ডল, রিমা ঘোষ, সীমা দেওয়াসী প্রমুখ কর্মীরা বলেন তৃণমূল কংগ্রেসের সমর্থক হলেও এতদিন সক্রিয়ভাবে দলের কাজ করিনি। বিধানসভা নির্বাচন উপলক্ষে সক্রিয়ভাবে দলের কাজ করার জন্য আমরা তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলাম। তাঁরা আরও বলেন গত ২০২১ সালে বাঁকুড়া জেলার খাতড়া জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ইনসেনটিভ এর টাকাটা মাসিক বেতন হিসেবে করে দেওয়ার কথা বলেছিলেন। সেটা কার্যকরী তথা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করার জন্য সাংসদ শতাব্দী রায়ের হাতে আবেদন পত্র জমা দেওয়া হয়। অন্যদিকে খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য শ্যামল কুমার গায়েন বলেন উনারা বিচ্ছিন্ন ভাবে ছিলেন এবং তাদের সমস্যার কথা আমাদের জানান এবং তৃণমূল কংগ্রেসে যোগদানের আগ্রহ প্রকাশ করেন। সেই প্রেক্ষিতে এদিন সকলে একসাথে এসে সাংসদ শতাব্দী রায়ের হাত থেকে দলীয় পতাকা ধরেন এবং বিধানসভা নির্বাচন সহ দলের সমস্ত কর্মসূচিতে সক্রিয় ভাবে অংশ গ্রহনের অঙ্গীকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *