বীরভূমের মুরারইয়ে এম আই এম-এর বিশাল জনসভা: প্রধান বক্তা আসাদউদ্দিন ওয়েইসি

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের মুরারই ১ নম্বর ব্লকের পলসা কারবালা মাঠে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (MIM) দলের পক্ষ থেকে আজ ১৫ এপ্রিল একটি বিশাল জনসভার আয়োজন করা হয়। সভার মূল আকর্ষণ ছিলেন দলের সর্বভারতীয় সভাপতি আসাদউদ্দিন ওয়েইসি। তাঁকে একঝলক দেখতে এবং তাঁর ভাষণ শুনতে এদিন জনসভায় মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। জনসভায় ভাষণ দিতে গিয়ে আসাদউদ্দিন ওয়েইসি কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার—উভয়কেই কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি সংখ্যালঘু ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষের অধিকারের প্রশ্নে সরব হন। তাঁর বক্তব্যে উঠে আসে শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তার দাবি। তিনি অভিযোগ করেন যে, দীর্ঘ সময় ধরে এই অঞ্চলের সাধারণ মানুষ উন্নয়নের সুফল থেকে বঞ্চিত। বীরভূমের রাজনৈতিক প্রেক্ষাপটে এম আই এম-এর এই সমাবেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। নিজের অধিকার বুঝে নিতে সাধারণ মানুষকে একজোট হওয়ার ডাক দেন ওয়েইসি। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয় এবং এলাকায় দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *