বীরভূমের রামপুরহাট বিধানসভায় তৃণমূলের জোয়ার: জহিরুল ইসলামের নেতৃত্বে বনহাটে তৃণমূলের প্রার্থী ডঃ আশিস বন্দ্যোপাধ্যায়ের বর্ণাঢ্য মিছিল

শম্ভুনাথ সেনঃ

নির্বাচন যত এগিয়ে আসছে, বীরভূমের রাজনৈতিক পারদ ততই ঊর্ধ্বমুখী। আজ ১৬ এপ্রিল বীরভূমের রামপুরহাট ১নং ব্লকের বনহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের এক বিশাল নির্বাচনী প্রচার ও জনসভা আয়োজিত হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন রামপুরহাট বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডঃ আশিস বন্দ্যোপাধ্যায়।
এদিনের কর্মসূচির সূচনা হয় একটি বিশাল মোটরসাইকেল মিছিলের মাধ্যমে। ১নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জহিরুল ইসলামের সুযোগ্য নেতৃত্বে কয়েকশো বাইক নিয়ে কর্মীরা গোটা এলাকা পরিক্রমা করেন। মিছিলে কর্মীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। বাইক মিছিল শেষে ডঃ বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বনহাট গ্রামে পদযাত্রা ও জনসংযোগ করেন। ঘরের প্রার্থীকে কাছে পেয়ে সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল বাঁধভাঙা। ডঃ বন্দ্যোপাধ্যায় প্রতিটি বাড়িতে গিয়ে মানুষের আশীর্বাদ প্রার্থনা করেন এবং সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। জহিরুল ইসলাম জানান, “মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাত শক্ত করতে তারা প্রস্তুত।” এই প্রচার কর্মসূচিতে বিপুল সংখ্যক দলীয় সমর্থকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *