বীরভূমের মুরারইয়ে মমতার অগ্নিগর্ভ ভাষণ: প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়াকে ‘সাজানো নাটক’ বলে কটাক্ষ

শম্ভুনাথ সেনঃ

প্রচণ্ড দাবদাহ আর ‘লু’-কে উপেক্ষা করেই আজ ২০ এপ্রিল সোমবার বীরভূমের মুরারইয়ে নির্বাচনী সভার পারদ চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রতিকূল আবহাওয়ার কারণে সভায় পৌঁছাতে দেরি হওয়ায় প্রথমেই জনতার কাছে ক্ষমা চেয়ে নেন তিনি। তবে মঞ্চে উঠেই আক্রমণাত্মক মেজাজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ করেন। ঝাড়গ্রামে প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়ার প্রসঙ্গ টেনে মমতা একে ‘সাজানো নাটক’ বলে অভিহিত করেন। তিনি প্রশ্ন তোলেন, “আগে থেকে দোকানে ক্যামেরা ফিট করা থাকল কী করে? সবটাই ক্যামেরার কারসাজি।” প্রধানমন্ত্রীর এই জনঘনিষ্ঠ হওয়ার প্রচেষ্টাকে তীব্র উপহাস করার পাশাপাশি তিনি হুঙ্কার দেন, আসন্ন নির্বাচনে বিজেপিকে বাংলা থেকে সমূলে উপড়ে ফেলবে তৃণমূল। মাত্র কিছুক্ষণের সংক্ষিপ্ত অথচ তীক্ষ্ণ ভাষণে বীরভূমের তপ্ত রাজনৈতিক আবহাওয়াকে এদিন আরও উসকে দেন তৃণমূল সুপ্রিমো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *