
শম্ভুনাথ সেনঃ
বঙ্গে ভোটের দামামা বাজতেই বীরভূমে পোস্টাল ব্যালট ঘিরে চরম অব্যবস্থার ছবি ধরা পড়ল। আজ ২০ এপ্রিল সোমবার সকাল থেকেই জেলার প্রশাসনিক কেন্দ্রগুলিতে, বিশেষ করে বোলপুর মহকুমা শাসকের দপ্তরে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। তবে উৎসবের মেজাজ ফিকে হয়েছে নির্বাচন কমিশনের গাফিলতির অভিযোগে।
বহু ভোটদাতার দাবি, চূড়ান্ত তালিকায় নাম না থাকায় তাঁদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। পরবর্তীতে নাম সংশোধনের আশ্বাস মিললেও সেই মন্থর প্রক্রিয়ায় বেড়েছে ভোগান্তি। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকা ক্লান্ত ভোটদাতাদের ক্ষোভ বাড়ছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সমাধানের চেষ্টা চললেও, পরিকল্পনার অভাবে এই ‘ভোট যুদ্ধ’ সাধারণ মানুষের জন্য ধৈর্যের পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।
