
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের রামপুরহাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দীঘলগ্রামে আজ দুপুরে এক বিশাল পথসভার মাধ্যমে নির্বাচনী উত্তাপ কয়েক গুণ বাড়িয়ে দিলেন তৃণমূল নেত্রী তথা জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। তৃণমূলের দলীয় প্রার্থী আশিস ব্যানার্জির সমর্থনে আয়োজিত এই সভায় সায়ন্তিকাকে দেখতে উপচে পড়ে হাজার হাজার মানুষের ভিড়। এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে গোটা এলাকা কার্যত এক উৎসবের রূপ নেয়। এদিনের সভায় উপস্থিত হয়ে সায়ন্তিকা তৃণমূল সরকারের উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। সভায় উপস্থিত মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলির ভূয়সী প্রশংসা করেন। ব্লক সভাপতি কালীপ্রসাদ ব্যানার্জি সহ অন্যান্য নেতৃত্বের উপস্থিতিতে এই প্রচার কর্মসূচি বাড়তি গতি পেয়েছে। স্থানীয়দের দাবি, জনসমর্থনের এই জোয়ার আসন্ন নির্বাচনে আশিস ব্যানার্জির জয়ের ব্যবধান আরও বাড়িয়ে তুলবে। দীঘলগ্রামের এই সফল সভা তৃণমূল শিবিরের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিল।
