ভোটের আগের দিন থেকেই নির্বাচন কমিশনের নির্দেশে দোকান বাজার বন্ধ

সেখ রিয়াজুদ্দিনঃ

২০২৬ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট অনুষ্ঠিত হবে অন্যান্য জেলার ন্যায় বীরভূম জেলার ও ১১টি আসনে। বুধবার কাঠফাটা রোদ মাথায় নিয়ে ভোট কর্মীরা জেলা সদর সিউড়ি, রামপুরহাট ও বোলপুর মহকুমা কেন্দ্র থেকে ইভিএম মেশিন সহ প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করে বুথের উদ্দেশ্যে রওনা হন। ২৩ এপ্রিল সকাল থেকে শুরু ভোট গ্রহণ। জেলার ১১ টি আসনে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ নির্ভর করছে জনগণের রায় দানের (ভোট)মাধ্যমে। সন্ত্রাস মুক্ত নির্বাচন, অবাধ সুষ্ঠু ও নির্ভয়ে ভোটদানের ব্যাপারে নির্বাচন কমিশনের কঠোর পদক্ষেপ সঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা। ভোটের ৪৮ ঘন্টা আগে থেকেই মোটরসাইকেল চালানোর ব্যাপারে বিধিনিষেধ। ভোটের দিনও মোটরসাইকেল সহ অন্যান্য বিষয়ে বিধিনিষেধ আরোপ করা। পাশাপাশি ভোটের একদিন আগে থেকেই বুথের ১০০ মিটার দূরত্বের মধ্যে দোকান বাজার বন্ধের নির্দেশ। সেই মোতাবেক বুধবার খয়রাসোল ব্লকের লোকপুরে দোকান বাজার বন্ধ থাকার জেরে এলাকা শুনশান অবস্থার আকার ধারণ করে। পাশাপাশি ভোট গ্রহণ কেন্দ্রের ১০০ মিটার দূরত্বের মধ্যে থাকা দলীয় পতাকা খোলার নির্দেশ। সেই হিসেবে বিজেপির পতাকা খুলতে দেখা যায় দলীয় কর্মীদের। নির্বাচন কমিশনের নির্দেশে দলীয় পতাকা খুলে ফেললাম বলে কর্মীদের বক্তব্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *