গণতন্ত্রের উৎসবে সাজ সাজ রব বীরভূমে

শম্ভুনাথ সেনঃ

বীরভূম জেলায় ২৩ এপ্রিল প্রথম দফায় ১১টি বিধানসভায় ভোটগ্রহণ। ২২ এপ্রিল সকাল থেকেই সিউড়ি, রামপুরহাট ও বোলপুর—এই তিনটি ডিসি আরসি (DC RC) কেন্দ্রে সাজ সাজ রব। প্রখর দাবদাহ উপেক্ষা করেই অগণিত ভোটকর্মী হাজির হয়েছেন তাঁদের নির্দিষ্ট গন্তব্যে। এদিন বিশেষ নজর কেড়েছে মহিলা ভোটকর্মীদের। ব্যাপক উপস্থিতি ও স্বতঃস্ফূর্ততা। গণতন্ত্রের এই উৎসবে সামিল হতে পেরে তাঁরা অত্যন্ত উৎসাহিত। প্রশাসনের পক্ষ থেকে ইভিএম (EVM) ও প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণের কাজ হয়েছে দ্রুততার সঙ্গে। কড়া নিরাপত্তার বলয়ে মোরা DC RC কেন্দ্রস্থল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই তাঁরা বীরভূম জেলার হাজার হাজার ভোট কেন্দ্রের উদ্দেশ্যে যাত্রা করেছেন। সব মিলিয়ে উৎসবের মেজাজে বীরভূম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *