বীরভূমের সদাইপুরে ঘাতক গাড়ির ধাক্কায় এলাকায় চাঞ্চল্য: অভিযুক্তদের ছেড়ে দেওয়ার অভিযোগে জাতীয় সড়ক অবরোধ

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের সদাইপুর থানার তাপাসপুর মোড়ে এক ভয়াবহ পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। গতকাল চিনপাই থেকে স্কুটি চেপে বাড়ি ফেরার পথে ১৪ নম্বর জাতীয় সড়কে একটি বেপরোয়া মারুতি হুন্ডাই সজোরে ধাক্কা মারে তাপাসপুর গ্রামের বাসিন্দা বিকাশ অঙ্কুরকে। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। দুর্ঘটনার পর পুলিশ ঘাতক গাড়ি ও দুই চালককে আটক করলেও, স্থানীয়দের অভিযোগ— “প্রভাবশালী” বলেই কি রাতেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে! এরই প্রতিবাদে এবং আহত যুবকের সুচিকিৎসার দাবিতে আজ ২৫ এপ্রিল সকালে তাপাসপুর মোড়ে দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন গ্রামবাসীরা। প্রায় এক ঘণ্টা জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। প্রায় এক ঘন্টা জাতীয় সড়ক অবরোধ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় সদাইপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।পুলিশি আশ্বাসে শেষমেশ অবরোধ উঠলেও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। ঘটনার গুরুত্ব বুঝে পুলিশ পুনরায় অভিযুক্তদের গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু করেছে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে দোষীদের কঠোর শাস্তি ও আহত যুবকের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *