বীরভূমের বোলপুরে কনেযাত্রী বোঝাই বাসে ট্রাক্টরের ধাক্কা, জখম অন্তত-৮

শম্ভুনাথ সেনঃ

শান্তিনিকেতনের কোল ঘেঁষা বোলপুরে ফের রক্ত ঝরল পথ দুর্ঘটনায়। ১১ মে, সোমবার সকালে বোলপুরের প্রভাত সরণি এলাকায় মুর্শিদাবাদ থেকে ভেদিয়াগামী একটি কনেযাত্রী বোঝাই বাসের সঙ্গে ইটবোঝাই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই ভয়াবহ দুর্ঘটনায় বাসের অন্তত ৭-৮ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে খবর, সকাল সাড়ে দশটা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে আসা ট্রাক্টরটি বাসটিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ কার্যত দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। আহতদের উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। বারবার একই এলাকায় দুর্ঘটনা ঘটায় ক্ষুব্ধ স্থানীয়রা এখন প্রশাসনের কাছে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও কঠোর করার দাবি জানিয়েছেন। এলাকায় বর্তমানে চাপা উত্তেজনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *