মেধা তালিকা থেকে বঞ্চিত তিন নম্বরের জন্য, আফসোস সিউড়ির আদৃত ঘোষের

সেখ রিয়াজুদ্দিনঃ

২০২৬ শিক্ষাবর্ষের সদ্য মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মেধা তালিকায় অন্যান্য জেলাকেও টক্কর দিয়েছে বীরভূম। মেধা তালিকায় রাজ্যের দ্বিতীয় স্থানে রয়েছে সিউড়ির সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দিরের ছাত্র প্রিয়তোষ মুখোপাধ্যায়। পাশাপাশি সেই স্কুলেরই অন্য ছাত্র আদৃত ঘোষ মাত্র তিন নম্বরের জন্য মেধা তালিকা থেকে পিছিয়ে গেল। জানা যায়, আদৃত ঘোষের প্রাপ্ত নম্বর ৬৮৫। সিউড়ি সাজানোপল্লীর আদৃতের ইচ্ছে ইঞ্জিনিয়ার হওয়ার। বাবা রঞ্জিত কুমার ঘোষ বনশঙ্কা হাইস্কুলের শিক্ষক। মা পলি গুহ বৈদ্যনাথপুর প্রান্তিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা। মহঃবাজার পঞ্চায়েতের হিংলো পঞ্চায়েতের পলন গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে সিউড়ির সাজানোপল্লীর বাসিন্দা। আদৃত এর সঙ্গে কথোপকথনে প্রকাশ পড়াশুনার পাশাপাশি খেলাধুলার প্রতিও ঝোঁক।ক্রিকেটার বিরাট কোহলির ভক্ত। আদৃতের বাবা জানান, ওর সাতটা টিউশনি টিচার ছিল। চন্দ্রগতি পাবলিক অ্যান্ড মোস্তাফি মেমোরিয়াল স্কুলে উচ্চ মাধ্যমিকের পঠনের জন্য ভর্তি হতে চলেছে আদৃত। নিজের সাফল্যে খুশি হলেও মাত্র তিন নম্বরের জন্য মেধা তালিকায় স্থান না পাওয়ায় কিছুটা হলেও বিমর্ষ অবস্থায় রয়েছে। তার সাফল্যের পিছনে কৃতিত্ব দিয়েছে তার বাবা, মা, স্কুলের শিক্ষক, শিক্ষিকাদের। তিল নম্বরের জন্য রাজ্যে মেধা তালিকায় স্থান না পেলেও পাড়া প্রতিবেশী সহ শহরের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আদৃতের বাড়িতে এসে উত্তরীয়, ফুল, মিষ্টি ইত্যাদি দিয়ে সংবর্ধনা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *