বীরভূমের ইলামবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঠিকাকর্মীর মর্মান্তিক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের ইলামবাজার পোস্ট অফিসের সামনে আজ দুপুরে এক ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো বিদ্যুৎ দপ্তরের এক ঠিকাকর্মীর। মৃত কর্মীর নাম সাদ্দাম হোসেন (৪৮), তাঁর বাড়ি মালদা জেলার সুজাপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে ইলামবাজার পোস্ট অফিসের সামনে একটি বৈদ্যুতিক খুঁটিতে তার পরিবর্তনের কাজ করছিলেন সাদ্দাম বাবু। সেই সময়ই আচমকা তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনার পরেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ইলামবাজার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত কর্মীকে উদ্ধার করে ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। তবে সেখানকার কর্মরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঠিকাদার সংস্থার মালিক তাপস বাবু জানিয়েছেন, ইতিমধ্যেই সাদ্দাম বাবুর পরিবারে খবর পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *