
সেখ রিয়াজুদ্দিনঃ
প্রিন্ট মাধ্যমে গ্রামীণ এলাকায় পূজা বা বিশেষ দিন উপলক্ষে নানান পত্র পত্রিকার বহিঃপ্রকাশ ঘটেছে। এমনকি বহু বিদ্যালয়ের উদ্যোগে ও বার্ষিক পত্রিকা প্রকাশ করা হতো নতুন প্রজন্মের কথা ভেবে। কিন্তু বর্তমানে পত্রিকার ছাপানো খরচ সহ মনমানসিকতার অভাবে সেই সমস্ত দিনের আনন্দ আজ বিলুপ্তির পথে। যদিও লোকপুর কৃষ্টিলোক সংস্কৃতি গোষ্ঠীর পক্ষ থেকে ২৫ বৈশাখ রবীন্দ্র জয়ন্তী উদযাপন অনুষ্টানের মাধ্যমে সাহিত্য পত্রিকার আত্ম প্রকাশ ঘটে। ১৭ মে, রবিবার উক্ত সংগঠনের উদ্যোগে লোকপুর রামধনু পাবলিক স্কুলে একটি বিশেষ সাহিত্য সভার আয়োজন করা হয়। এদিন রবীন্দ্র প্রতিকৃতিতে পুষ্প নিবেদন ও শ্রদ্ধার্ঘ্য জানিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়। সংগঠনের চিন্তাভাবনা নতুন প্রজন্মের সঙ্গে পুরাতন প্রজন্মের মেলবন্ধন ঘটিয়ে সাহিত্যের পরিবেশ পরিস্থিতি বজায় রাখা। এলাকায় যুব গোষ্ঠী সহ সাহিত্য প্রেমীদের একটা প্লাটফর্ম তৈরি করা। সুস্থ সংস্কৃতি পরিবেশ বজায় রাখতে সাহিত্যের কালচার বাড়িয়ে তোলা। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি সুবোধ বাগদী, অহি ভূষণ মন্ডল, প্রদীপ ঘোষ প্রমুখ বিশিষ্ট লেখক কবি শিল্পীবৃন্দ। উল্লেখ্য এদিন সকলের হাতে সদ্য প্রকাশিত কৃষ্টি লোক সাহিত্য পত্রিকাটি সকলের হাতে তুলে দেন পত্রিকার সম্পাদক সুনীল কুমার সাহা। এছাড়া কৃষ্টিলোকের পক্ষে ছিলেন সম্পাদক সিদ্ধার্থ দত্ত, সহ সম্পাদক অভিজিত দত্ত, সদস্য সৌরভ দাস, মিন্টু দত্ত প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত কবি ও লেখকদের স্বরচিত কবিতা পাঠ ও গল্প পাঠের মাধ্যমে আসরটি জমজমাট হয়ে ওঠে। সবশেষে কৃষ্টি লোকের সম্পাদক বর্তমান সময়ে এধরনের সাহিত্য সভার প্রয়োজনীয়তা তুলে ধরেন। লোকপুর পার্শ্ববর্তী অঞ্চলে যারা লেখালেখি করেন এবং সাহিত্যিক ব্যক্তি তাদের সকলকে এই ধরনের সাহিত্য সভায় অংশগ্রহণে আহ্বান জানান। তিনি আরো জানান আগামী দিনে নতুন প্রজন্মকে সাহিত্য সংস্কৃতির প্রতি কিভাবে আকৃষ্ট করা যায় তার দিকেও লক্ষ্য রাখা হবে।
