
উত্তম মণ্ডলঃ
বিগত ২০২১ সালের ঘটনা। তারপর ময়ূরাক্ষী দিয়ে গড়িয়েছে অনেক জল। সরকার বদল হয়েছে। প্রতিবাদের সাহস পেয়েছেন অত্যাচারিত মানুষ। এমনি এক ঘটনা মহম্মদবাজারের। অভিযোগ, ২০২১-এ ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছিলেন সাঁইথিয়া বিধানসভার অন্তর্গত মহঃ বাজার এলাকার পেট্রোল পাম্পের মালিক দেবাঞ্জন রায়। সূত্রের খবর, সে সময় দেবাঞ্জন রায় বিজেপির জেলা কমিটির মেম্বার এবং তার স্ত্রী মণিকা রায় ছিলেন বিজেপির মহিলা মোর্চার ভাইস প্রেসিডেন্ট। ২০২১ সালে তৃণমূল সরকার যখন ক্ষমতায় আসে তখন সেই সময় এই দেবাঞ্জন বাবুর বাড়িতে রাতের অন্ধকারে বোমা মারা হয় এবং তার সঙ্গে তাদের একটি পেট্রোল পাম্প ছিল, সেটাও সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। বিগত দিনের বিষয়টি নিয়ে দেবাঞ্জন বাবু ও তাঁর স্ত্রী মণিকা রায় মহম্মদ বাজার থানায় একটি লিখিত অভিযোগ জানান। পাশাপাশি তিনি বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ঘটনার বিবরণটি লিখিতভাবে জানিয়েছেন। এখন কি হয়, সেটাই দেখার।
