বুলডোজার নিয়ে বিজেপির অভিনন্দন যাত্রা রাজনগরে

উত্তম মণ্ডলঃ

তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে ধরাশায়ী করে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি, মানে ভারতীয় জনতা পার্টি। রাজনগর হাটতলায় শুরু হয়েছে বিজেপির নতুন দলীয় অফিস। আর আজ সেই জয়ের জন্য অভিনন্দন যাত্রা করে বিজেপি। দলীয়ভাবে এর নাম “অভিনন্দন যাত্রা” হলেও ‌আসলে এটি বিজয় মিছিল। রাজনগরে মিছিলের আগে ছিল বুলডোজার। এ বিষয়ে কিছু একটা বার্তা দিতে চেয়েছেন বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। মিছিলে যোগ দেন এলাকার কার্যকর্তা থেকে কর্মীরা। পাশাপাশি পা মেলান সাধারণ মানুষ। গেরুয়া আবিরে ঢেকে যায় রাজপথ।‌ “জয় শ্রীরাম” জয়ধ্বনি ওঠে বার বার। নির্বাচনে জগন্নাথ চট্টোপাধ্যায় জিতে বিধায়ক হয়েছেন। আজকের এই অভিনন্দন যাত্রা সম্পর্কে রাজনগর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা অনুপ কুমার গঁরাই মিছিলে হাঁটতে হাঁটতেই বিজেপির এই বিজয়ের জন্য এলাকার মানুষকে অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *