বীরভূমে গভীর রাতে ভয়াবহ বোমা বিস্ফোরণ: জখম-৪, গ্রেপ্তার বাড়ির মালিক সহ-২

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের মাড়গ্রামের ধুলফেলা মোড় এলাকায় গভীর রাতে এক ভয়াবহ বোমা বিস্ফোরণে চারজন গুরুতর জখম হয়েছেন। ঘটনাটি ঘটেছে বিদ্যুৎ দপ্তরের এক ঠিকাদার, ডালু শেখের বাড়িতে। প্রাথমিক তদন্তে পুলিশ জানা যায়, বাড়িতে দীর্ঘদিন ধরে মজুত রাখা পুরোনো বোমা অন্যত্র সরানোর সময় অসাবধানতাবশত এই বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা, ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় মাড়গ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী। পুরো এলাকাটি ঘিরে ফেলে নতুন করে তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাড়ির মালিক ডালু শেখ এবং মিশন শেখ নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই বিস্ফোরকের উৎস এবং এর পেছনে কোনো বড় চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *