
শম্ভুনাথ সেনঃ
বিগত সরকারের অপশাসন থেকে মুক্তি পেয়ে বাংলায় বিজেপি সরকার গঠিত হতেই রাজ্যজুড়ে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। চিকিৎসা ব্যবস্থার হাল হকিকত খতিয়ে দেখতে বীরভূমের সিউড়ি জেলা হাসপাতাল আজ ২৩ মে পরিদর্শনে আসেন বিজেপির জেলা সভাপতি উদয় শংকর ব্যানার্জি সহ এক প্রতিনিধি দল। পরিদর্শনকালে জেলা সভাপতি নিজে রোগীদের শয্যাশায়ী মানুষের পাশে যান এবং তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। চিকিৎসার মান ও পরিষেবা নিয়ে রোগী ও তাঁদের আত্মীয়দের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি।

এরপর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে বসেন জেলা নেতৃত্ব। সাধারণ মানুষ যাতে দ্রুত ও উন্নতমানের চিকিৎসা পরিষেবা পান, তা নিশ্চিত করতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। হাসপাতাল সুপার ডাঃ প্রকাশ চন্দ্র বাগ অক্ষমতার কথা স্বীকার করেন। তিনি বলেন কর্মীদেরকে বলেও কাজ করাতে পারিনি। নতুন সরকারের এই তৎপরতায় আশার আলো দেখছেন সাধারণ মানুষ।
