ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেপ্তার বীরভূমের ময়ূরেশ্বরের তৃণমূল নেতা জটিল মণ্ডল, ১৪ দিনের জেল হেফাজত

শম্ভুনাথ সেনঃ

২০২১ সালের বিধানসভা ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেপ্তার হলেন বীরভূমের ময়ূরেশ্বর-২ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা তৃণমূল নেতা জটিল মণ্ডল। শুক্রবার ময়ূরেশ্বর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর, বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার যুব সহ-সভাপতি অনঙ্গ দেব মণ্ডল জটিল মণ্ডলের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগে ২০২১ সালের নির্বাচন পরবর্তী হামলায় তৃণমূল নেতার সরাসরি যুক্ত থাকার কথা উল্লেখ করা হয়। অভিযোগের ভিত্তিতেই শুক্রবার দ্রুত অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আজ ২৩ মে ধৃত তৃণমূল নেতাকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে, বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনাকে কেন্দ্র করে বীরভূমের রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *