হানা দিয়ে ডাকাত দলের ছক বানচাল করল বীরভূমের বোলপুর থানার পুলিশ, ধৃত-৭

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের বোলপুর থানার পুলিশের তৎপরতায় গভীর রাতে ভেস্তে গেল এক বড়সড় ডাকাতির পরিকল্পনা। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোররাতে ত্রিশুলাপট্টি এলাকার পুরোনো হাটি মিলের কাছে অভিযান চালায় বিশাল পুলিশ বাহিনী। সেখান থেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় ৭ জন সশস্ত্র দুষ্কৃতীকে। পুলিশ জানিয়েছে, ওই এলাকায় কোনো বড় অপরাধের উদ্দেশ্যে জড়ো হয়ে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল তারা। কিন্তু ছক বাস্তবায়িত হওয়ার আগেই পুলিশ চারদিক থেকে ঘিরে ফেলে তাদের ধরে ফেলে। ধৃতদের কাছ থেকে বেশ কিছু বিপজ্জনক আগ্নেয়াস্ত্র ও অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশ সর্বদা তৎপর বলে জানানো হয়েছে। এই চক্রে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ২৪ মে, রবিবারই বোলপুর মহকুমা আদালতে পেশ করা হয়। এই ঘটনার পর এলাকায় পুলিশি টহল আরও জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *