কাটমানি-জট কাটিয়ে অবশেষে শুরু রাস্তা নির্মাণ, হুঁশিয়ারি রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহার

শম্ভুনাথ সেনঃ

কাটমানির দাবিতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বাধায় দীর্ঘদিন বন্ধ থাকার পর, অবশেষে বীরভূমের রামপুরহাটের স্বাধীনপুর গ্রামে শুরু হলো ঢালাই রাস্তা নির্মাণের কাজ। রামপুরহাট-১ পঞ্চায়েত সমিতির অধীনে স্বাধীনপুর গ্রামের ক্যানেল মোড় থেকে সইপুর গ্রামের ক্যানেল মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার কংক্রিটের রাস্তা তৈরির জন্য অর্থ বরাদ্দ হয়েছিল। কিন্তু অভিযোগ, শাসকদল আশ্রিত কিছু দুষ্কৃতী নির্মাণ সংস্থার কাছে মোটা অঙ্কের তোলা দাবি করায় থমকে যায় কাজ। ২৪ মে, রবিবার স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে নারকেল ফাটিয়ে এই থমকে থাকা কাজের আনুষ্ঠানিক সূচনা করেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। এদিন তিনি সাফ জানান, রাস্তা নির্মাণে কোনো রকম কাটমানি বা তোলাবাজি বরদাস্ত করা হবে না। কেউ কাজে বাধা দিলে তার বিরুদ্ধে নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা। পাশাপাশি, সিডিউল মেনে উন্নতমানের ঢালাই রাস্তা তৈরির নির্দেশ দেন তিনি। দীর্ঘদিন পর রাস্তার কাজ শুরু হওয়ায় খুশির হাওয়া এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *