রাজনৈতিক নাকি ব্যক্তিগত শত্রুতা? বীরভূমের সাঁইথিয়ায় বিজেপি কর্মীকে নৃংশস খুন, এলাকায় চরম উত্তেজনা

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের সাঁইথিয়া থানার কুরুমশা গ্রামে এক বিজেপি কর্মীর নৃশংস খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম কাজল সেখ (৩২)। তিনি পেশায় পুরোনো মোটরবাইক ব্যবসায়ী এবং সক্রিয় বিজেপি কর্মী ছিলেন। সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে, গ্রামের একটি ব্রিজের কাছে ওত পেতে থাকা দুষ্কৃতীরা তাঁর পথ আটকায়। কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় ও শরীরে এলোপাথাড়ি কোপ মারা হয়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন কাজল। স্থানীয়রা উদ্ধার করতে আসার আগেই তাঁর মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে সাঁইথিয়া থানা ও আমোদপুর ফাঁড়ির পুলিশ এসে দেহটি উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহতের পরিবারের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে এই খুন করেছে। তবে খুনের কারণ রাজনৈতিক নাকি ব্যক্তিগত শত্রুতা, তা খতিয়ে দেখছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *