অনুব্রতর সমস্ত নিরাপত্তা প্রত্যাহার, বীরভূমের রাজনীতিতে তোলপাড়

শম্ভুনাথ সেনঃ

রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহ ও ব্যাপক রদবদলের মাঝেই বীরভূমে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মঙ্গলবার রাতে আচমকাই প্রত্যাহার করে নেওয়া হলো বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ওরফে ‘কেষ্ট’-র সমস্ত সরকারি নিরাপত্তারক্ষী। পুলিশ শূন্য বোলপুরের নীচুপট্টীর বাড়ি। গতকাল রাতের এই নাটকীয় সিদ্ধান্তের পর থেকেই বীরভূম জেলা জুড়ে তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
সূত্রের খবর, এবার থেকে জেলা রাজনীতিতে তাঁর সমীকরণ ও সুরক্ষায় বড়সড় বদল আসতে চলেছে। অন্যদিকে, হাসনের বিধায়ক ফায়জুল হক ওরফে কাজল সেখ এবং বোলপুরের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নিরাপত্তা সম্পূর্ণ তুলে না নেওয়া হলেও, নিয়মমাফিক তা কমিয়ে ন্যূনতম করা হয়েছে।
একদা বীরভূমের শেষ কথা বলা অনুব্রতর নিরাপত্তা একঝটকায় শূন্যে নামিয়ে আনায় জেলার রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *