তারাপীঠ মন্দিরে রাজ্যের আদিবাসী কল্যাণ মন্ত্রী

উত্তম মণ্ডলঃ

বীরভূম জেলার তারাক্ষেত্র তারাপীঠ। এখানে রয়েছেন বশিষ্ঠ আরাধিতা তারা। পরবর্তীকালে এখানে তারা সাধনায় সিদ্ধিলাভ করে তারাপীঠ ভৈরব নামে প্রসিদ্ধ হোন সাধক বামাক্ষ্যাপা। সেই তারাক্ষেত্র তারাপীঠে আজ মা তারার পুজো দিলেন পশ্চিমবঙ্গ সরকারের নবগঠিত মন্ত্রীসভার আদিবাসী কল্যাণ মন্ত্রী ক্ষুদিরাম টুডু।‌ সঙ্গে ছিলেন ছিলেন রামপুরহাট বিধায়ক ধ্রুব সাহা, জেলার সহ-সভাপতি নিখিল ব্যানার্জিসহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাজ্যের আদিবাসী কল্যাণ মন্ত্রী ক্ষুদিরাম টুডু জানান, কিভাবে রাজ্যের উন্নয়ন করতে হয়, তা দেখিয়ে দেবে ডবল ইঞ্জিন সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *