গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা ঢেলে সাজাতে উদ্যোগী রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা

শম্ভুনাথ সেনঃ

গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে উন্নত ও আধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে এক বিশেষ উদ্যোগ নিলেন রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা। গত বুধবার চকমন্ডলা গ্রামীণ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান তিনি। হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি রোগী ও তাঁদের পরিবারের সঙ্গে সরাসরি কথা বলেন বিধায়ক। শোনেন তাঁদের অভাব-অভিযোগের কথা।


এরপর হাসপাতাল কর্তৃপক্ষ, নার্সিং স্টাফ এবং স্বাস্থ্যকর্মীদের নিয়ে একটি দীর্ঘ বৈঠক করেন তিনি। বৈঠকে হাসপাতালের বর্তমান পরিস্থিতি, জরুরি পরিষেবা, ওষুধ সরবরাহ এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। হাসপাতালের সামগ্রিক পরিষেবায় সন্তোষ প্রকাশ করে ধ্রুববাবু বলেন, “গ্রামের প্রতিটি মানুষ যাতে সঠিক সময়ে উন্নত চিকিৎসা পান, তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। হাসপাতালের যে কোনো সমস্যা বা ঘাটতি দ্রুত সমাধান করা হবে।” বিধায়কের এই আন্তরিক উদ্যোগে আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *