বীরভূমের পাইকরে বিপুল পরিমাণ বেআইনি মদ সহ গ্রেপ্তার-২, গ্রেপ্তার-১ জাল লটারি বিক্রেতা

শম্ভুনাথ সেনঃ

বীরভূম জেলার পাইকর থানার পুলিশের এক সফল অভিযানে কাশিমনগর প্ল্যান্ট এলাকা থেকে দু’জন গ্রেপ্তার হয়েছে। ধৃতরা হলো জাজিগ্ৰাম গ্রামের জীবন কোনাই (২৮) ও উপেন্দ্র মন্ডল (৩১)। ২৯ মে, ২০২৬ তারিখে তাদের বিরুদ্ধে পাইকর থানায় ৪৬ (A)(c) বি.ই. অ্যাক্টে ১৫৩/২৬ নম্বর মামলা রুজু করা হয়েছে। এলাকায় অপরাধ দমনে পুলিশি তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
অন্যদিকে পাইকর থানার তৎপরতায় ওই একই দিনে জালালপুর মোড় থেকে গ্রেপ্তার হলো এক অবৈধ জাল লটারি বিক্রেতা। ধৃতের নাম নাজিরুল সেখ (৪০), বাড়ি বসন্তপুর গ্রামে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে হাতেনাতে ধরে। ধৃতের বিরুদ্ধে বিএনএস (BNS), পশ্চিমবঙ্গ জুয়া ও পুরস্কার প্রতিযোগিতা আইন এবং লটারি নিয়ন্ত্রণ আইনের একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পাইকর থানার পুলিশ।

ছবি : দিপু মিঞা, মুরারই; বীরভূম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *