
উত্তম মণ্ডলঃ
রাজ্যের পালাবদলের পর চৌদ্দ বছরের কিশোরীদের বিনামূল্যে সারভিক্যাল ক্যানসার প্রতিরোধের প্রতিষেধক এইচ. পি .ভি. টিকাকরণ কর্মসূচি হাতে নেয় রাজ্যের নবগঠিত বিজেপি সরকার। কলকাতা বিধাননগর মহকুমা হাসপাতালে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই এইচ.পি.ভি. ( HPV) টিকাকরণ কর্মসূচির সূচনার পর, আজ রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে বিনামূল্যে এই টিকাকরণ কর্মসূচি শুরু হলো। এর শুভ সূচনা করলেন রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা।

