
সেখ রিয়াজুদ্দিনঃ
সম্প্রতি বিদ্যালয়গুলিতে জাতীয় সংগীতের পাশাপাশি বন্দেমাতরম গাওয়া বাধ্যতা মূলক করা হয়েছে। যদিও ঘোষণার মুহূর্তে বিদ্যালয়গুলোতে গ্রীষ্মের ছুটি চলছিল।তাই শিক্ষক থেকে ছাত্রছাত্রীদের মধ্যে বন্দেমাতরম গাওয়ার তালিমের সুযোগ হয়নি। শুধুমাত্র বিদ্যালয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ছাত্র ছাত্রীদের কাছে বার্তা দেওয়া হয় যে এবার থেকে বিদ্যালয়ে প্রার্থনায় জাতীয় সংগীতের পাশাপাশি বন্দেমাতরম গাওয়া হবে। গ্রীষ্মের ছুটি শেষে ১ লা জুন সোমবার থেকে বিদ্যালয়ের পঠনপাঠন চালু হয়। সরকারি নির্দেশ অনুযায়ী এদিন পঠনপাঠনের আগেই মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতিটি বিদ্যালয়ের প্রার্থনা সভায় জাতীয় সংগীতের পাশাপাশি বন্দেমাতরম গাওয়া হয়। খয়রাসোল ব্লকের লোকপুর উচ্চ বিদ্যালয়ে পাঠরত পড়ুয়াদের জাতীয় সংগীত এবং বন্দেমাতরম গাওয়ার ছবি ধরা পড়ে আমাদের ক্যামেরায়।লোকপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোমনাথ ধীবর এবং নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে কবিতা জমাদার, নৌওসিন সারমিন, পিউ দে এদের বক্তব্য অনুযায়ী জানা যায় যে,বিদ্যালয়ে গ্রীষ্মের ছুটি থাকাকালীন সরকারি নির্দেশ বন্দেমাতরম গাওয়া বাধ্যতা মূলক। সেটা কিভাবে নিজেদের মধ্যে প্রচার ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন। পৃথক পৃথক ভাবে বাড়িতে বন্দেমাতরম গাওয়া অভ্যাস করে এবং বিদ্যালয়ের প্রার্থনা সভায় সমবেত ভাবে গাওয়া হয়। এরপর আরো ভালো করার লক্ষ্যে বিদ্যালয়ের মধ্যে সমবেত ভাবে বন্দেমাতরম গাওয়ার তালিমের ব্যবস্থা করা হবে বলে জানান বিদ্যালয় কর্তৃপক্ষ।
